জুন মা‌সে শিক্ষা প্র‌তিষ্ঠান খুল‌ছে না!

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ০৯:৫১
  • 932 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ০৯:৫১
  • 932 বার পঠিত
জুন মা‌সে শিক্ষা প্র‌তিষ্ঠান খুল‌ছে না!

স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে সীমিত পরিসরে খুলছে সরকারি-বেসরকারি সকল অফিস। আর আগামীকাল থেকে চলবে গণপরিবহন। তবে আগামী ১৫ জুন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন উঠেছে- ১৫ জুনের পরই কি খুলে যাবে প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান? কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই।দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জীবন-জীবিকার তাগিদে হয়তো অনেক কিছুই সরকারকে খুলে দিতে হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের নিয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না। করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আর খোলাও হবে সবার শেষে।অবশ্য গত এপ্রিলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়বে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করে স্কুল খোলার কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগামী ১৫ জুন পর্যন্ত সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সময় শেষ হওয়ার আগেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493