জামায়াত বিএনপি জোট ২১ বছরে

আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আবুল হাসানাত

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০৪:১৯
  • 1044 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০৪:১৯
  • 1044 বার পঠিত
আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আবুল হাসানাত

শামীম আহমেদ \
“ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন।” ওই জামায়াত বিএনপি জোট ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। ওরা দেশে হত্যা ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। যারই ধারাবাহিকতায় সকল আদালতে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওদের কাহারো বাড়ির বাইরেও ঘুমাতে হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে নব্য এবং ভুইফোর আওয়ামী লীগারদের বিতারিত করে দলের দুঃসময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনে মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ দ্রæতই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাসীরা যেন আর মাথাচারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রেখে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগের কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল­াহ -এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনয়িাবাত ডিগ্রী কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরনে নীরবতা পালন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল­াহ -এমপি। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও অনুমোদন করা হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রথম অধিবেশন শেষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল­াহ এমপির সভাপতিত্বে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মোঃ লিটন পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493