৮০ নয়, বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৫:২৩
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৫:২৩
  • 753 বার পঠিত
৮০ নয়, বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শনিবার করোনাভাইরাসের কারণে অর্ধেক সিট খালি রাখার শর্তে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান ইউছুব আলী মোল্লা। তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে বাসে অর্ধেক সিট খালি রাখা হবে। তাই সমন্বয় করতেই ভাড়া ৮০ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মালিক শ্রমিক প্রতিনিধি, ডিটিসিএ কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাস মালিক পক্ষ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেন। বিআরটিএ চেয়ারম্যান জানান, ৫০ ভাগ সিট খালি রাখায় বাস মালিকরা লোকসানে পড়বেন। তারা ভাড়া শত ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। কমিটির সকলের উপস্থিতিতে ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে।
করোনার বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। রোববার থেকে ট্রেন ও লঞ্চ চালু হচ্ছে। পরদিন থেকে চলবে বাস। স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি গণপরিবহন ও ট্রেনে যাত্রী পরিবহনে ১৪ শর্ত দিয়ে নির্দেশিকা জারি করেছিল। তা সমন্বয় করে ১১ শর্তে বাস চালানোর অনুমতি দিয়েছে বিআরটিএ।
এগুলো হলো- বাস টার্মিনালে ভিড় করা যাবে না, তিন ফুট দূরত্ব বজায় রেখে লাইন ধরে টিকিট কাটতে হবে, বাসে উঠার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা ও হাত ধুতে হবে, বাসে স্যানিটাইজার রাখতে হবে, দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না, ৫০ ভাগ আসন ফাঁকা রাখতে হবে,
চালক শ্রমিক ও যাত্রীকে অবশ্যই মাস্ক পরতে হবে, যাত্রার আগে ও পরে বাস জীবাণুমুক্ত করতে হবে, চালক-শ্রমিককে একটানা ডিউটি দেওয়া যাবে না, মহাসড়কে বিরতি দেওয়া যাবে না এবং মালামাল জীবাণুমুক্ত করতে হবে।
সামাজিক দূরত্ব নিশ্চিতে দূরপাল্লার ৪০ আসনের বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী নেওয়া হবে। নগর পরিবহনে ৩২ আসনের মিনিবাসে ১৬ জন এবং ৫২ আসনের বাসে ২৬ জন যাত্রী নেওয়া যাবে। এ কারণে ভাড়াও বাড়বে। যে রুটে আগে ১০০ টাকা ভাড়া ছিল তা সোমবার থেকে হতে পারে ১৮০ টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493