বরিশালে শুরু হয়েছে যাত্রীবাহি নৌযান চলাচল

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:১৭
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:১৭
  • 746 বার পঠিত
বরিশালে শুরু হয়েছে যাত্রীবাহি নৌযান চলাচল

নিজস্ব প্রতিবেদক ॥ ২ মাস ৭দিন পর সারাদেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে যাত্রীবাহি নৌযান
অর্থাৎ লঞ্চের চলাচল। রোববার (৩১ মে) সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীন রুটে ছোট লঞ্চের চলাচল শুরু হয়। এরপর থেকে
নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল করেছে। আর রাতে নির্ধারিত সময়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করারর কথা রয়েছে বেশ কয়েকটি বিলাশবহুল লঞ্চের। যার প্রস্তুতিও চলছে গতকাল শনিবার থেকে। এদিকে বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, লঞ্চ চলাচলের শুরুর দিন সকালে যাত্রীসংখ্যা ছিল খুবই কম। এ কারনে স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে ঢোকার পথে জীবানুনাশক দেয়া হয়েছে হাতে, তবে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা নিতে দেখা যায়নি লঞ্চ কর্তৃপক্ষকে । অপরদিকে নদী বন্দরে প্রবেশের পথে সকালে জীবানুনাশক ছিটানোর কোন তৎপড়তা দেখা যায়নি। যাত্রীরা বলছেন, নিজের স্বার্থে
সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে। মৌসুমী-১ লঞ্চের মাষ্টার মোঃ
নজরুল ইসলাম জানান, চালনা শুরু করার আগে তারা লঞ্চ ধুয়ে মুছে জীবানুনাশক স্প্রে করে নিয়েছেন। যাত্রীদের হাতে দেয়া হয়েছে জীবানুনাশক, মাস্কের ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যেও যাত্রীদের বলা হচ্ছে। তবে যাত্রীদেরও এ
বিষয়ে সচেতন হতে হবে। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা না থাকার বিষয়টি জানিয়ে বিআইডবি-উটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সাধারণ সামাজিক দুরত্ব নিশ্চিত, গ্লোভস ও মাস্ক ব্যবহারের বিষয়ে যাত্রীরাই সচেতন রয়েছে। আর জীবানুনাশক ব্যবহারে লঞ্চ কর্তৃপক্ষই সচেতন রয়েছেন। তবে সকাল থেকে যাত্রী সংখ্যা খুবই কম থাকায় সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি শতভাগ পালন করা হয়েছে। তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ভোলার ইলিশা ও লক্ষীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশ্যে ১ টি, ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে ২ টি, মেহেন্দিগঞ্জের পাতারহাট ১ টি, বাহেরচর ১ টি লঞ্চ সল্প সংখ্যক যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর ছেড়ে গেছে। অপরদিকে ভোলা থেকে ১ টি ও পাতারহাট থেকে একটি লঞ্চ সল্প সংখ্যক যাত্রী নিয়ে বরিশাল এসেছে। উল্লেখ্য, করোনার সংক্রামন এড়াতে গত ২৪ মার্চ সরকার লঞ্চ চলাচল বন্ধ করে। এর পর আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরিশাল থেকে রাতে সুন্দরবন, সুরভী, কীর্তনখোলা ও এ্যাডভেঞ্চার এই ৪টি বিলাসবহুল লঞ্চ রাজধানীর উদ্দ্যেশ্যে ছেড়ে যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493