শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:০২
  • 895 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:০২
  • 895 বার পঠিত
শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

টাফ রিপোর্টার ॥ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের জ্বর, কাশি ও শ্বাস কষ্ট ছিলো বলে জানিয়েছেন মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এর আগে প্রচন্ড শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সে।
এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তির পর রাত পৌঁনে ১টার দিকে
উজিপুরের সাতলা গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ রোগীর মৃত্যু হয়। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সের একজন পুরুষ রোগীর মৃত্যু হয়। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। একই দিন শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।
এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন ২১৯জন রোগী। যার মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। রবিবার দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যার মধ্যে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493