মাস্ক না পরলে ৬ মাসের জেল

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৭:০২
  • 973 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৭:০২
  • 973 বার পঠিত
মাস্ক না পরলে ৬ মাসের জেল

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষ অ‌ফিস খুল‌ছে আজ। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে গণপরিবহন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন।

সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493