মহিপুরে সরকারী ত্রান নিয়ে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৪৮
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৪৮
  • 817 বার পঠিত
মহিপুরে সরকারী ত্রান নিয়ে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে সরকারী ত্রান বিতরনে অনিয়মের অভিযোগে মহিপুর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য মোসাঃ বিউটি বেগম’র বিরুদ্ধে কলাপাড়া ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার মহিপুর ইউপি’র ৬নম্বর ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র পক্ষে সোহরাব হাওলাদার ইউএনও’র কাছে দাখিল করেন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, করোনা
পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রান বিতরনে নারী ইউপি সদস্য মোসা: বিউটি বেগম ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ কাউকে তোয়াক্কা করছেন না।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চন্দ্র দাসের পরলোক গমনে অতিরিক্ত দায়িত্ব পালনকালীন সময়ে সে ত্রান বিতরনে এ সেচ্ছাচারিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যা থেকে পরিত্রানের জন্য ইউএনও বরাবর আবেদন করা হয়েছে।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ
শহিদুল হক বলেন, ’মহিপুরের নারী ইউপি সদস্য’র বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যাতে সুস্পষ্ট কোন তথ্য ও প্রমান নেই। তদুপরি পিআইওকে এটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। মহিপুর ইউপি’র নারী ইউপি সদস্য মোসা: বিউটি বেগম বলেন,’ ক’দিন বাদেই মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা আমাকে জনসাধারনের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এ ষড়যন্ত্র করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493