ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বরিশাল মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০৪:৩১
  • 1004 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০৪:৩১
  • 1004 বার পঠিত
ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বরিশাল মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা

আগামী ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ।
আজ শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, নিজামুল ইসলাম নিজাম ও সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ।
এছাড়া মহানগরীর ৩০ ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ, সদ্য সাবেক ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং দল সমর্থিক ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সভায় অংশগ্রহন করেন।
সভায় জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।
এছাড়া আগামী ২ ডিসম্বের পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে ওইদিন দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে বিশেষ বর্ধিত সভায় জানানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493