মনপুরায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও তিন করোনা রোগি

  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৩৩
  • 985 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৩৩
  • 985 বার পঠিত
মনপুরায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও তিন করোনা রোগি

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ঢাকা ফেরত আরও তিন করোনা রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মদ্যে দুইজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিন চিকিৎসাধীন ছিল ও অপরজন সরকারি ডিগ্রি কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৮ দিন চিকিসাধীন ছিলেন।

সুস্থ হওয়া তিন জন হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মোঃ আবুল কালম, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা গার্মেন্টস কর্মী মোঃ আজাদ ও ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা ড্রাইভার মোঃ রায়হান। এরা সবাই ঢাকার কাজ করতেন।

সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ ছাড়পত্র দিলে সুস্থ হওয়া তিনজন বাড়ি ফিরেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে ২৭ ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মে ঢাকা ফেরত আবুল কালাম ও রায়হানের দুইজনের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হলে দুই জনের করোন পজিটিভ আসে। এদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা করা হয়। পরে ২২ মে অপর ঢাকা ফেরেত রায়হানের করোনা পজিটিভ হলে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা ফেরত আজাদের স্ত্রীর করোনা পজিটিভ হলে তাদের দুইজনকে সরকারি ডিগ্রী কলেজের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে তিন ইউনিয়নের ২৭ ঘর লকডাউন করে প্রশাসন। আজ ( সোমবার) সুস্থ হয়ে তিনজন বাড়ি ফিরে গেলে ২৭ ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, ঢাকা ফেরত তিন করোনা রোগি নমুনার ফলাফল নেগেটিভ আসলে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এদের কোন উপসর্গ ছিলনা। এরা সবাই সুস্থ্য ছিলেন। এছাড়াও আরও তিনজন করোনা রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, মনপুরায় ৭ করোনা রোগির মধ্যে ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখনো হাসপাতালে তিনজন করোন রোগি চিকিৎসাধীন রয়েছে। এরা সবাই ঢাকা ফেরত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493