শেবাচিমে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ৩ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৪৩
  • 732 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৪৩
  • 732 বার পঠিত
শেবাচিমে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ৩ রোগীর মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ভোগা ৩ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) বেলা ৩টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৩টার মধ্যে ওই তিন জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত্যু হওয়া তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার বেলা ৩টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশাল নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকায়।
মারা যাওয়া বাকি দুজনও সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান। সবগুলো ঘটনাই খুব দুঃখজনক। করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হতে মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানান বাকির হোসেন।

সোমবার করোনা উপসর্গে শেবাচিমে ভর্তি হয়ে নিহতদের ব্যাপারে হাসপাতাল সূত্র জানায়, এদিন বেলা ৩টা ২৫ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ভর্তি হন। বেলা সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এদিন বেলা দেড়টায় ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ৩টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুত্র- বাংলা নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493