বরিশালে যাত্রীবাহী লঞ্চ এবং বাসে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা

  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৯:২১
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৯:২১
  • 754 বার পঠিত
বরিশালে যাত্রীবাহী লঞ্চ এবং বাসে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা

বরিশালে গণ পরিবহন বিশেষ করে যাত্রীবাহী লঞ্চ এবং বাসে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। এ নির্দেশনা বাস্তবায়নে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লঞ্চ ও বাস মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বাস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় যাত্রীবাহী লঞ্চ ও বাসে শারীরিক দুরত্ব রক্ষাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া স্বাস্থ্য বিধি মানতে লঞ্চের বাইরে টিকিট কাউন্টার স্থাপন করে আগাম টিকিট কেটে ডেক ও কেবিনের যাত্রীদের ভেতরে প্রবেশ করানো, শারীরিক দুরত্ব রক্ষায় লঞ্চগুলোর ডেকে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন এবং লঞ্চ ও বাসের যাত্রা শেষে পরিষ্কার পরিছন্ন করাসহ যাত্রা শুরুর পূর্বে জীবানু নাশক স্প্রে করার নির্দেশ দেয়া হয়।

এছাড়া ভাড়ার বিষয়েও নির্দেশনা দেয়া হয়। বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ বর্ধিত ৬০ ভাগ ভাড়ার বেশি আদায় না করা এবং লণঞ্চ ও বাসে অসুস্থ যাত্রী থাকলে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশানকে অবহিত করতে বলা হয়।
জেলা প্রশাসন বলেন, এ নির্দেশনার কোন ব্যতয় ঘটলে ওই সকল লঞ্চ ও বাস মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও মানা হয়নি স্বাস্থ্য বিধি। এমনকি গতকাল থেকে বাস চলাচল শুরু হলেও সেখানেও একই অবস্থা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493