সকল প্রাথমিক স্কুলও সীমিত আকারে খুলছে!

  • আপডেট টাইম : জুন ০২ ২০২০, ১৫:০৬
  • 965 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০২ ২০২০, ১৫:০৬
  • 965 বার পঠিত
সকল প্রাথমিক স্কুলও সীমিত আকারে খুলছে!

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই সীমিত আকারে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হতে পারে। দ্রুতই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক মোহাম্মদ শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে নির্দেশনা দেয়া হতে পারে।

তিনি বলেন, যদিও পূর্বঘোষিত ছুটি অনুসারে ৬ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। তবে এরপর প্রশাসনিক কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিপিই মহাপরিচালক আরো বলেন, প্রাথমিক স্কুল খুললেও অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হতে পারে।

প্রসঙ্গত, সোমবার (১ জুন) ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493