হিজলায় ট্রলিচাপায় নারীর মৃত্যু

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:৩২
  • 738 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:৩২
  • 738 বার পঠিত
হিজলায় ট্রলিচাপায় নারীর মৃত্যু

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় ওই নারীর স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়। আহত ছমিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। হরিনাথপুর বাজার সংলগ্ন সড়ক অতিক্রমকালে বেপরোয়া গতির ইট বহনকারী একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মারুফা বেগমকে মৃত ঘোষণা করেন। ছমিরকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি অসীম কুমার সিকদার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493