বরিশালে নতুন ৫০ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:৪৩
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:৪৩
  • 778 বার পঠিত
বরিশালে নতুন ৫০ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত সোমবার (১ জুন) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল
কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করা আবদুস সোবাহান (৭৫) নামে এক বৃদ্ধ’র নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তিনি বরিশাল নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকার বাসিন্দা। গত ৩১ মে উপসর্গ নিয়ে শেবাচিম
হাসপাতালে ভর্তি হন এবং ১ মে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। অপরদিকে বুধবার (০৩ জুন) দিবাগত রাত ১ টার দিকে একই (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৩ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মৃত্যু হওয়া ওই ব্যক্তি বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার বাসিন্দা। সে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে বৃহষ্পতিবার (০৪ জুন) জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, জেলায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও রেঞ্জ পুলিশের ২ জন সদস্য রয়েছেন। এছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ১ জন চিকিৎসক, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, ৩জন স্টাফ, মেডিকেল কলেজের ১ জন স্টাফ, নার্সিং কলেজের ১ জন ইন্সট্রাক্টর ও সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স রয়েছেন। বাকীদের মধ্যে বরিশাল নগরের করিমকুটির,
কাঠপট্রি, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলী, বাংলাবাজার, নথুল-াবাদ, আমতলার মোড়, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি রোড এলাকায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

অপরদিকে বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, গৌরনদী, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলার ৯জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উলে-খ্য এ
পর্যন্ত বরিশাল জেলায় ১২২ জন নারী এবং ৩৪৬ জন পুরুষসহ মোট ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৩০ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৩৬১ জন, ৫০ থেকে তার উর্ধে ৭৭ জন রয়েছেন। গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৩৫৭ জন, সদর উপজেলায় ৯ জন, বাবুগঞ্জে ২৪ জন,
উজিরপুরে ১৬ জন, মেহেন্দীগঞ্জে ১০ জন, বাকেরগঞ্জে ১৯ জন, হিজলায় ৫ জন, মুলাদীতে ৮
জন, বানারীপাড়ায় ৯ জন, আগৈলঝাড়ায় ৬ জন এবং গৌরনদীতে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া অদ্যাবধি এ জেলায় মোট ৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং চারজনের ‍মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493