নাজিরপুরে বাসে ডাকাতি, আহত ২

  • আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৭:০৬
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৭:০৬
  • 796 বার পঠিত
নাজিরপুরে বাসে ডাকাতি, আহত ২

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী ‘দোলা পরিবহন’ এর বাসে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি নামক স্থানে বসে।

এতে যাত্রী মো. ফারুক হোসেন হাওলাদার ( ৩৮) ও অজ্ঞাত নামা আরো এক যাত্রীসহ ২ যাত্রী আহত হয়েছেন। এতে গুরুতর আহত মো. ফারুক হোসেন হাওলাদার উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কলারদোয়ানিয়া গ্রামের নুরুল হক হাওলাদারের পুত্র। আর অন্য আগত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহত ফারুক হোসেন বলেন, তিনি ঢাকার তেজগাও শমরিতা মেডিকেল কলেজের এ্যাম্বুলেন্স চালক। বৃহস্পতিবার রাতে দোলা পরিবহনের গাড়িতে করে ঢাকা থেকে নাজিরপুরের উদ্দেশে আসেন। এ সময় ওই গাড়িটি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় পৌঁছলে ওই গাড়িতে যাত্রী বেশে উঠা ৪ ডাকাত দাঁড়ালো অস্ত্র দিয়ে প্রথম আমাকে কুপিয়ে আহত করে ও আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।

এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদেরও মারপিট করে। পরে ডাকাতরা ওই রাতের ৪টার দিকে নাজিরপুরের হাসপাতাল সংলগ্ন পাতিলাখালী ব্রীজের কাছে নেমে যায়।

এ প্রসঙ্গে আলাপ করতে ওই পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার বা হেলপার কারো সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয় নি।

দোলা পরিবহনের নাজিরপুর উপজেলা কাউন্টার ম্যানেজার দেবাশিষ বৈরাগী বলেন, ওই গাড়িটির নাম্বার ঢাকা মেট্র-ব-১১-১৫৮১ । ওই রাতে ১২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িতে ডাকাতরা ছিলো ৪ জন। তারা অস্ত্রের মুখে গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ জন্য গাড়ির ষ্টাফদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডাকাতদের হামলার ভয়ে সুপার ভাইজার লাফিয়ে নেমে গেছে। ডাকাতদের একজনে ড্রাইভার হিসাবে গাড়ি চালিয়ে নাজিরপুর আসে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র বলেন, আহত ফারুক হোসেন হাওলাদারকে ধাড়ালো কিছু দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

নাজিরপুর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির বলেন, ওই গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে ডাকা হয়েছে। ওই গাড়ি থেকে ডাকতরা যাত্রীদের নেয়া মোবাইল উদ্ধার করা চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয় নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493