বরিশাল ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালের গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। গৃহবধূ কয়েকদিন জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তারর স্বজনরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত গৃহবধূর নাম হোসনেয়ারা বেগম (৪০)। সে ওই গ্রামের রাজমিস্ত্রি সাদেক হাওলাদারের স্ত্রী।
সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমরুল্লাহ জানান, গৃহবধূকে হাসপাতালে আনার অগেই তার মৃত্যু হয়। আমরা ওই গৃহবধূর সংস্পর্শে আসা ছয়জনের স্যাম্পল নিয়েছি টেস্টের জন্য।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বিষয়টি আমাকে এখনও জানায়নি, তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেলে সরকারি বিধি অনুযায়ী তার দাফন-কাফন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।