সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে আ’লীগ নেতা খান মামুন’র শোক প্রকাশ
- আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৮:১২
-
739 বার পঠিত
- আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৮:১২
-
739 বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি।। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর মা মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
সোমবার (৮ জুন) আওয়ামী লীগ নেতা এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শাহানারা আব্দুল্লাহ (৭২) ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী। তিনি রোববার (৭ জুন) দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Related
এই ক্যাটাগরীর আরো খবর