বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বরিশাল -১ আসনের জাতীয় সংসদ সদস্য পার্বত্য চট্রগ্রামের শান্তি চুক্তি ও
পরীক্ষন কমিটির আহবায়ক দক্ষিন বাংলার বর্ষিয়ান জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদল্লাহ এর সুযোগ্য সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ এর মাতা বিশিস্ট মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিশিস্ট সমাজসেবক শাহান আরা আব্দুল্লাহ ৭জুন রবিবার রাত ১১.৩০ মিনিট সময় ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসরত অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
আবুল হাসানাত আবদল্লাহ এর স্ত্রীর মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহন মিয়া এমপি, পটয়াখালী- ২ আসনের
সংসদ সদস্য সাবক চীফ হুইপ আসম ফিরোজ, পটুয়াখালী- ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা সাজু, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুবুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, যুগ্ম সম্পাদক বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, পুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন
আহমেদ, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, সাধারন সম্পাদক খন্দরকার সামসুল ইসলাম বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি
মোঃ হাসান সিকদার, সাধারন সম্পাদক ওমর ফারুক ভুইয়া, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। তারা
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।