ভোলায় বন্দুকযুদ্ধে জলদস্যু শফিকুল ইসলাম নিহত

  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ১৬:২০
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ১৬:২০
  • 777 বার পঠিত
ভোলায় বন্দুকযুদ্ধে জলদস্যু শফিকুল ইসলাম নিহত

ভোলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধ্ ৪ মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম (৪০) নামে এক জলদস্যু নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুনাফ ব্যাপারীর ছেলে। মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকার বালুর মাঠে তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সোমবার গভীর রাতে জলদস্যুদের দুই গ্রুপের সাথে ভাগ-বাটারা নিয়ে গোলাগুলি হয়। এসময় স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে জলদুস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ওই সময় জলদস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের লাশ দেখতে পায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা লাশটি শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
তবে সে জলদস্যুদের গুলি নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।
তিনি আরো জানান, নিহত শফিকুল ইসলামের বিরুদ্ধে ভোলা মডেল থানায় ৪ টি মামলা রয়েছে|

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493