পটুয়াখালীতে তিন মা‌সে করোনায় আক্রান্ত ৮২\ মৃত্যু ৫ এবং সুস্থ ৩১

  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ১৭:১৭
  • 866 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ১৭:১৭
  • 866 বার পঠিত
পটুয়াখালীতে তিন মা‌সে করোনায় আক্রান্ত ৮২\ মৃত্যু ৫ এবং সুস্থ ৩১

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় গত তিন মাসে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে ৮২ জন আক্রান্ত হয় এবং ৫ জনের মৃত্যু সংঘটিত হয়েছে। সুস্থ হয়েছেন ৩১জন।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন অফিস জেলা করোনা সেল সূত্রে জানাগেছে ০৯ জুন পর্যন্ত জেলায় ২৩২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮২ জন শনাক্ত করা হয়েছে এবং ৫ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ৩১জন। জেলায় এ পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ১০৪৫ জন এবং ছাড়পত্র পেয়েছে ৪২৮৪ জন। আইসোলেসনে আছে ৪৫ জন। পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামনে আক্রান্তদের জন্য বেডের সংখ্যা রয়েছে ২২১টি। এর মধ্যে সরকারী বেড রয়েছে ১১০টি। চিকিৎসা সেবায় ৭৫ জন ডাক্তার ও ১০০ জন নার্স রয়েছে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান। আজ ৯জুন দশমিনা উপজেলায় ১১ বছরের এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দশমিনা উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। এ শিশুটির দাদা আক্রান্ত হয়েছিলেন বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান। আক্রান্তদের মধ্যে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং একজন সাংবাদিক রয়েছেন। করোনাকে জয় করলেন মেয়র মহিউদ্দিন আহমেদ। তিনি এখন করোনা মুক্ত হয়েছেন। ##

জালাল উদ্দিন আহমেদ
পটুয়াখালী প্রতিনিধি
০১৭১২৯৮০৯২৬

পটুয়াখালীতে ১০টাকা হারে ৩৩,৬০০
জনকে চাল বিতরন হচ্ছে
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের কারনে কর্মহীন অসহায় মানুষের জন্য খাদ্য প্রনোদনা হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য অধিদপ্তরের সরবরাহ, রক্ষন ও বিপনন বিভাগের মাধ্যমে বিশেষ ওএমএস নির্দেশনায় প্রতি কেজি ১০ টাকা হারে প্রতিজনকে ২০ কেজি করে পটুয়াখালী পৌরসভায় ১৯,২০০ জনকেসহ পাঁচটি পৌরসভায় ৩৩,৬০০ জন ওএমএস কার্ডধারীকে ৬৭২ মেঃ টন চাল বিতরন করা হচ্ছে। পটুয়াখালী পৌর শহরে ১০টি স্পটে ১০ ডিলারের মাধ্যমে ১৯,২০০ জন ওএমএস কার্ডধারীকে তৃতীয় পর্যায় এ চাল বিতরন করা হচ্ছ বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম জানান।
পটুয়াখালী পৌরসভায় ১০ জন ডিলার ১০ টি স্থানে উক্ত চাল বিতরন করা হচ্ছ। ডিলার ও স্থান হচ্ছে – মঃ ফোরকান ডিলার ডিসি মঞ্চ, মোঃ মোতালেব গাজী ডিসি ঘাট, মোঃ জহিরুল ইসলাম জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ, আঃ মজিদ হাওলাদার শেরে বাংলা সরকারী প্রাথমিক স্কুল মাঠ, আঃ ছত্তার মোল্লা ডেনাবান স্কুল মাঠ, মোঃ সিদ্দিকুর রহমান আঃ হাই বিদ্যা নিকেতন মাঠ, আঃ রাজ্জাক দঃ কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আনিছুর রহমান টাউন স্কুল মাঠ, মোঃ কবির হোসেন আঃ করিম মৃধা কলেজ ও এস এম খোকন লতিফ স্কুল মাঠে। এ চাল বিতরন সুষ্ঠভাবে বিতরনের জন্য প্রতি স্পটে জেলা প্রাশাসন কর্তৃক একজন মনিটরিং ও তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে খাদ্য পরিদর্শক শারমিন জাহান জানান। তিনি একাই ১০ টি স্পট পরিদর্শন করে চাল বিতরন কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়াও গলচিপা, কলাপাড়া, দশমিনা বাউফল পৌরসভায় ৪,২০০ জন করে ১৬,৮০০ জনকে এবং কুয়াকাটায় ১,৮০০ জনকে প্রতি কেজি ১০টাকা হারে ২০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। এ বিতরন চলবে ১১ জুন পর্যন্ত। উক্ত পাঁচটি পৌরসভায় ৬৭২ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে বলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493