পাখির গলা কেটে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : জুন ১০ ২০২০, ১২:৫২
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১০ ২০২০, ১২:৫২
  • 817 বার পঠিত
পাখির গলা কেটে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলীতে বাসা থেকে ডিম ও মাছরাঙা পাখি ধরে গলা কেটে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় সাগর কর্মকার নামে এক পাখিপ্রেমিক বাদী হয়ে তালতলী থানায় মামলাটি করেছেন।

অভিযুক্ত কামরুজ্জামান ফারুক তালতলী উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। তার বাড়ি তালতলী উপজেলায়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় গাছের কোঠর থেকে মাছরাঙা পাখি ধরে জবাই করে ডিমের পাশে রেখে সামাজিক যোগাযোগে আপলোড করেন কামরুজ্জামান ফারুক।

পোস্টের ছবিগুলো নিয়ে বরগুনার প্রকৃতিপ্রেমিক লেখক ও সাংবাদিক রুদ্র রুহান এমন ঘটনার বিচার দাবি জানান। এর পর বিষয়টি নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই পাখিপ্রেমিক ও সচেতন মহলের তোপের মুখে পড়েন কামরুজ্জামান। পরে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেলেন।
বরগুনার আইনজীবী সাইমুল রাব্বি বলেন, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্রোটেকটেড বার্ড বা সুরক্ষিত এসব পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ- এক বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাই আমি আশা করব প্রশাসন তার বিরুদ্ধে পাখি হত্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে ছাত্রদল নেতা কামরুজ্জামান ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের ১নং সহসভাপতি মিশকাত সাজ্জাদ জানান, ফারুক তালতলী উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক।

রুদ্র রুহান ফেসবুক পোস্ট দেখে তাৎক্ষণিক তালতলী উপজেলা ছাত্রদলের সভাপতি সম্পাদককে জানান। এর পরই সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় জেলা ছাত্রদল। তালতলী উপজেলা ছাত্রদল ওই পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছে।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, পাখি হত্যার বিষয় তদন্ত করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493