বরগুনায় স্বামীর দায়ের কোপে কব্জি হারালেন স্ত্রীর প্রেমিক

  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ১৬:০৮
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ১৬:০৮
  • 784 বার পঠিত
বরগুনায় স্বামীর দায়ের কোপে কব্জি হারালেন স্ত্রীর প্রেমিক

বরগুনা প্রতিনিধি : বরগুনা পাথরঘাটায় রাতের আঁধারে স্ত্রীর কথিত প্রেমিকের হাতের কব্জি কেটে দিয়েছে স্বামী।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন।
আহত বনি আমিন ভাড়ায় মোটরসাইকেলের চালান ও একই এলাকার মজিদের ছেলে।
ওই এলাকার ইউপি সদস্য মো. শাহীন জানান, বনি আমিন নামে এক পেশাদার মোটরসাইকেল চালকের সঙ্গে স্থানীয় আবু সালেহ নামে এক ব্যক্তির স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার রাত ১০টার দিকে বনি আমিন ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্বামী আবু ছালেহ বনি আমিনকে দা দিয়ে কোপ দেয়। এতে তার হাতের কব্জি কেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহত বনি আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493