বরিশালে আগামীকাল থেকে আবারও টিসিবির পেয়াজ বিক্রি শুরু

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২০:১৯
  • 1088 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২০:১৯
  • 1088 বার পঠিত
বরিশালে আগামীকাল থেকে আবারও টিসিবির পেয়াজ বিক্রি শুরু

 

টানা ৯ দিন ধরে বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে আবারও বরিশালের বাজারে শুরু হচ্ছে টিসিবি’র পিয়াজ বিক্রি কার্যক্রম। অপরদিকে বরিশালের পাইকারি বাজারে শনিবারও প্রতি কেজি পিয়াজ প্রকার ভেদে ১৮০ থেকে ১৯২ টাকা এবং খুঁচরা বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকা। এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তা সাধারণের। তারা আবারও বরিশালে ন্যায্য মূল্যে টিসিবি’র মাধ্যমে পিয়াজসহ নিত্য পণ্য বিক্রির দাবি জানিয়েছেন।

গত ২০ নভেম্বর বরিশাল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে টিসিবি’র মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
ওইদিন থেকেই টিসিবি নগরীর ৫টি স্থানে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু করে ডিলারদের মাধ্যমে। এ সময় বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয় ২২০ থেকে ২৫০ শ’ টাকায়। এ কারণে নগরীর ৫টি স্থানে টিসিবি’র ৪৫ টাকা কেজি দরের পিয়াজ কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় ভোক্তাদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ৪৫ টাকা কেজি দরের পিয়াজ কিনতে পেরে খুশি হন ক্রেতারা।

পরদিন ২১ নভেম্বরও নগরীর ৫টি স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরের পিয়াজ বিক্রি হয়। কিন্তু এরপরই বন্ধ হয়ে যায় বরিশালে টিসিবি’র খোলা বাজারে পিয়াজ বিক্রি কার্যক্রম। এতে আবারও বেকায়দায় পড়েন ভোক্তারা।

এদিকে, শনিবারও বরিশালের পাইকারি বাজার পিয়াজপট্টিতে প্রতি কেজি পিয়াজ (দেশি-বিদেশি) বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ১৯২ টাকায়। যা খুচরা বাজারে বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকায়।

বরিশাল পিয়াজ আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জানান, সরকার যত পিয়াজ আমদানি করেছে বলে প্রচার করছে তার ছিটে ফোঁটাও বরিশালে আসেনি। বাজারে পিয়াজের সরবরাহ কম থাকায় দাম এখনও চড়া। সরবরাহ না বাড়লে পেয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

টিসিবি বরিশাল কার্যালয়ের প্রধান মো. আনিছুর রহমান জানান, প্রথম দফায় খোলা বাজারে বিক্রির জন্য বরিশালে ১০ টন পিয়াজ এসেছিল। দুই দিনেই ওই পরিমাণ পিয়াজ বিক্রি হয়ে যায়। নতুন করে শনিবার দ্বিতীয় দফায় আরও ৩৮ টন পিয়াজ এসেছে। আগামীকাল রবিবার থেকে আবারও ট্রাকে করে নগরীর ৫টি স্থানে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু হবে। এই পিয়াজ বিক্রি শেষ হওয়ার আগেই আরও ৩০ টন পেয়াজ আসছে বলে তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493