বরিশাল বিভাগে করোনায় মৃত্যু ২৭ জনের, শনাক্ত ১২৯৮ জন

  • আপডেট টাইম : জুন ১২ ২০২০, ১২:৩৯
  • 799 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১২ ২০২০, ১২:৩৯
  • 799 বার পঠিত
বরিশাল বিভাগে করোনায় মৃত্যু ২৭ জনের, শনাক্ত ১২৯৮ জন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে মোট ২৭ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় পিরোজপুর ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা ব্যতিত বাকী ৩ জেলায় ২০ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ার হোসেন (৫৬) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকরাবুনিয়া এলাকার মোঃ মজিবর (৬৫) এর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসায়, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে ২৭ জনে দাড়িয়েছে।

এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায়
মোট ১৬ হাজার ৮৭৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৫ হাজার ৪৯০ জনকে, আর এরমধ্যে ১৩ হাজার ৪৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ১ হাজার ৩৮৩ জন রয়েছেন এবং এ
পর্যন্ত ৯৬৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর বাহিরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ
হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৪৩ জন এবং এরইমধ্যে ৪৫০ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে
মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ১৪ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব
কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৮১০ জন, পটুয়াখালীতে ১২৫, ভোলায় ৮৬ পিরোজপুরে ৯৯, বরগুনায় ১ শত ও ঝালকাঠিতে ৭৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৩৩৬ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ২৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১০ জন, পটুয়াখালীতে ৭ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493