বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। কোভিড-১৯’র রক্ত চক্ষু তাড়িয়ে বেড়াচ্ছে বরিশালের বানারীপাড়া পৌরসভাসহ পুরো উপজেলা। ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ আছেন নিজ বাসায় আবার অনেকে আছেন বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে।
শনিবার (১৩ জুন) বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের সড়ক ও জনপথের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আ.সালাম (৬৫) করোনা রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আ. ছালাম বরিশাল শহরের নিউ ভাটিখানা এলাকায় স্থায়ী ভাবে বসবাস করতেন।
উল্লেখ্য, করোনা উপসর্গ নিয়ে ১০ জুন গভীর রাতে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ার পরে করোনা আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এদিকে শনিবার বিকালে তার লাশ বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকার পারিবারিক কবরস্থানে পুলিশ ও ইফার কর্মীদের তত্ত্বাবধানে দাফন করা হয়। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল সেখানে উপস্থিত ছিলেন।