বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মনপুরা ভোলা প্রতিনিধি। ভোলার মনপুরায় চর কলাতলি আবাসন বাজার সংলগ্ন ঘুমের ওষুধ খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
আজ সমবার ১৫ই জুন রাত ২.৪৫ মহিউদ্দিন (৪৫)নামের এক যুবক ঘুমের ওষুধ খেয়ে মারা যান। মনপুরা উপজেলা বিছিন্ন দ্বীপ চরকলাতলি, ১নং মনপুরা (রামনেওয়াজ) ইউনিয়নের ১নং ওয়ার্ড চর কলাতলি পুলিশ পাড়ির সংলগ্ন মহিউদ্দিনের বাড়ি।
মনপুরা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আরিফুল ইসলাম জানান রাত ২ সময় এ্যামবুলেন্স যোগে হাসপাতালে নিয়ে আসলে, রোগীর অবস্থা গুরুতর দেখে তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি কিন্তু রোগীর অবস্থা গুরুতর হওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই (রাত২.৪৫ মিনিটে) মহিউদ্দিন মারা যায়।
অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন,মৃত্যুর সঠিক তথ্য জানা যায় নাই, ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।