পটুয়াখালীতে নতুন ১৩জনসহ আক্রান্ত ১৯৩॥ পাঁচটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত

  • আপডেট টাইম : জুন ১৫ ২০২০, ২০:১৫
  • 849 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৫ ২০২০, ২০:১৫
  • 849 বার পঠিত
পটুয়াখালীতে নতুন ১৩জনসহ আক্রান্ত ১৯৩॥  পাঁচটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনায় আক্রান্ত নতুন ১৩ জনসহ জেলায় ১৯৩ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন নিশ্চিতি করেছেন।
জেলা করোনা সেল সূত্রে জানাগেছে, জেলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমনে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯৩ জনে। আইসোলেশনে আছে ১৪৯ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ৯৪১ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ জন। সু¯’ হয়েছেন বাড়ি ফিরেছেন ৩২ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ৯৯১ জন। ১৪ জুন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ৪,৯৫৭ জন।
এদিকে পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন পাওয়ায় রবিবার বিকালে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা প্রতিরোধে পটুয়াখালী পৌর সভার ২,৩,৬,৭ ও ৮ নং ওয়ার্ডকে রেড জোন ও ৪ ও ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১ ও ৯ নং ওয়ার্ডকে গ্রীন জোন হিসাবে চিহ্নিত করে রেড জোন ঘোষনার জন্য স্বা¯’্য অধিদপ্তরের কেন্দ্রীয় কারিগরী গ্রুপের নিকট সুপারিশ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় উপ¯ি’ত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মুকিত হাসান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার , সদর ইউএনও লতিফা জান্নাতী, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর কাজল বরন দাস, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল প্রমুখ। স্বা¯’্য অধিদপ্তরের কেন্দ্রীয় কারিগরী গ্রুপের নিকট প্রেরিত সুপারিশ অনুমোদন হলে উক্ত এলাকা সমূহে লকডাউন কার্যকরের পদক্ষেপ নেয়া হবে বলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান। এ লকডাউন বাস্তবায়নের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলেও জেলা প্রশাসক জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493