বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত শিশুরা হলো, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহিন মিয়ার ছেলে ওবায়দুল (৫) ও একই এলাকার মো. হারুন মিয়ার ছেলে রিয়ান (৫)।
পরিবারের বরাত দিয়ে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারিকুল ইসলাম লিটন বলেন, বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করলে বাড়ির সামনের নতুন কাটা একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে শিশু দুটিকে পাথরঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আবুবকর সিদ্দিক দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।