ব‌রিশা‌লে ক‌রোনা

১ জ‌নের মৃত্যু, রেকর্ড ৬০ জন আক্রান্ত

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ২৩:৪৩
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ২৩:৪৩
  • 783 বার পঠিত
১ জ‌নের মৃত্যু, রেকর্ড ৬০ জন আক্রান্ত

বরিশাল জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এক জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ শনাক্ত হওয়া ৬০ জন সহ অদ্যাবধি এ জেলায় ১০৫৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

অপর‌দি‌কে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থ্য হ‌য়ে‌ছেন।

জেলা প্রশাস‌নের দেয়া তথ্য ম‌তে আজ ১৭ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণকারী ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩ জন পুলিশ সদস্যসহ মেহেন্দীগঞ্জ উপজেলার ০৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন পুলিশ সদস্যসহ মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ২ জন, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, নবগ্রাম রোড, সাগরদি, সদর রোড, রুপাতলি, কাউনিয়া, সিএন্ডবি, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ, করিম কুটির প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ৪ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, জেলা পুলিশের ১ জন, আরআরএফে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬ জন নার্স, ৪ জন স্টাফ ও ১ জন মেডিকেল টেকনোলজিস্ট সহ ১১ জন, মোট ৫৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৮৫০ জন, উজিরপুর উপজেলায় ৩৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩০ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২২ জন, হিজলা উপজেলায় ৮ জন, বানারীপাড়া উপজেলায় ২২ জন, মুলাদী উপজেলায় ১৭ জন, গৌরনদী উপজেলায় ২১ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে মোট ১০৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493