বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদার কোভিড-১৯ এ আক্রান্ত সিএমএইচএ ভর্তি

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:২৭
  • 804 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:২৭
  • 804 বার পঠিত
বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদার কোভিড-১৯ এ আক্রান্ত সিএমএইচএ ভর্তি

মো. সুজন মোল্লা,বানারীপাড়া

নোভেল কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচএ ভর্তি হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিডিএস এনজিও’র এরিয়া ম্যানেজার ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এটিএম মোস্তফা সরদার। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি সিএমএইচ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার (১৭ জুন) দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসার পরে তিনি সেখানে ভর্তি হন। জানা গেছে এটিএম মোস্তফা সরদার গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট, জ্বর,সর্দি,ও কাশিতে ভূগছিলেন। এর আগে মোস্তফা সরদারের অসুস্থতার খবর শুনে তার মেয়ে জামাতা সেনাবাহিনীর মেজর সাব্বির আহম্মেদ তাকে বানারীপাড়া থেকে ঢাকায় নিয়ে যান। পরে সিএমএইচ হাসপাতালে প্রথমে পরীক্ষা করান এবং রির্পোট পজিটিভ আসায় সেখানে ভর্তি করেন। এদিকে বানারীপাড়া উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার ও পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। অপরদিকে বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন,সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493