সুন্দরবনের জলদস্যুদের অস্ত্রের কারখানার সন্ধান

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:৩৩
  • 848 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:৩৩
  • 848 বার পঠিত
সুন্দরবনের জলদস্যুদের অস্ত্রের কারখানার সন্ধান

বরগুনা প্রতিনিধি : বরগুনায় বলেশ্বর নদীর সুন্দরবন সংলগ্ন মাঝেরচর এলাকায় জলদস্যুদের অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের সদস্যরা। বুধবার ১৭ জুন রাত ৮টার দিকে ওই অভিযানে পাইপগান, গুলি, রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে আস্তানাটি ধংস করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
লেফটেন্যান্ট মেহেদি হাসান আরো বলেন, বলেশ্বর নদীর একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই চরে গিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিল। অস্ত্র তৈরিতে পটু সেই চক্রটি এই মাঝেরচরে বসেই অস্ত্র বানাচ্ছিল। যা গোয়েন্দা তৎপরতার কারণে আমরা জানতে পারি।অভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে কোস্টগার্ড।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493