ক‌বে নাগাদ এইচ এইচ সি পরীক্ষা শিক্ষা মন্ত্রী বল‌তে পার‌ছেন না

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:৪৬
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:৪৬
  • 787 বার পঠিত
ক‌বে নাগাদ এইচ এইচ সি পরীক্ষা শিক্ষা মন্ত্রী বল‌তে পার‌ছেন না

করোনা পরিস্থিতির কারণে কবে নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে, তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসির পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি দরকার সব সম্পন্ন করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা মহামারীর প্রকোপ না কমায় আমরা সেটি নিতে পারছি না।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণ উদ্ধমুখী, এটা থেকে কবে নাগাদ আমরা মুক্ত হতে পারবো আমরা কেউ আন্দাজ করতে পারছি না। এজন্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

তিনি আরো বলেন, এই পরীক্ষাটি একটি বিরাট কর্মযজ্ঞ। এখানে শুধু শিক্ষার্থীরা জড়িত নয়, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাই সবার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে আমরা এ পরীক্ষা নিতে পারিনা। কাজেই এ মুহুর্তে কোনভাবেই বলতে পারছিনা কবে নাগাদ এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানে পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493