বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
পটুয়াখালীর বাউফলে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোনালী ব্যাংকের সিনিয়র ক্যাশিয়ার মো. জয়নাল আকন (৫৮) মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জয়নাল আকনের বাড়ি বাউফল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে। তিনি সোনালী ব্যাংক বাউফল শাখার সিনিয়র ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, জয়নাল আকনকে কোভিড-১৯ নিয়ম অনুযায়ী দাফন করা হবে।