বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী যৌথ উদ্যোগে অদ্য শনিবার বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে মোঃ মিজান (৪০), কে ৫০০ টাকা, মোঃ সেলিম বিশ্বাস (৫০)কে , ১০০ টাকা, মোঃ ওয়াহাব (৪০) কে ২০০ টাকা, মোঃ জহিরুল ইসলাম (২১) কে ২০০ টাকা, মোঃ মাইনুল ইসলাম (৩৮)কে ৫০০ টাকা, মোঃ ইমরান (২৫) কে ১০০ টাকা, মোঃ মিজানুর রহমান (৪৮)কে , ৫০০ টাকা, মোঃ মিজানুর রহমান শিকদার (৩৮) কে ২০০টাকা, মোঃ আবুল হোসেন (৪৫)কে ১০০০ টাকা, আঃ মালেক খান (৪৫)কে ১০০০ টাকা, মোঃ আঃ আলিম (২৮)কে ১০০০ টাকা, মোঃ রাফি
(২১)কে ৫০০ টাকা, মোঃ বেলাল হাং (৩০)কে ৫০০ টাকা, মোঃ আঃ ছালাম (৪২)কে ৫০০ টাকা, মোঃ মোজাম্মেল হক (৪২)কে ১০০০টাকা, মোছাঃ মোমতাজ বেগম (৩০)কে ১০০ টাকা, মোঃ মামুন মোল্লা (৩০)কে ১০০ টাকা, মোঃ ইমরান হোসেন
(২২)কে , ২০০ টাকা, মোঃ খলিল সিকদার (৪০)কে ১০০ টাকা সহ সর্বমোট ৮,৩০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান
মোহাম্মদ সোয়াইব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সরওয়ার সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন।