ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : জুন ২১ ২০২০, ১৯:২১
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২১ ২০২০, ১৯:২১
  • 780 বার পঠিত
ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভোলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলঅর দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ওষুধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে ছোট ভাই সজিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493