বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার নিহতের ঘটনায় করা মামলায় দুই চালকসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। বাসমালিক জাহাঙ্গীর আলম ও চালকের সহকারী শাহাদাত হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- জাবালে নূরের চালক মাসুম বিল্লাহ, আরেক গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। আসাদ পলাতক রয়েছেন