বরিশালে অতিরিক্ত দামে বেনসন ও গোল্ডলিফ বিক্রি, পুলিশের অভিযান

  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ০৯:৫৮
  • 1223 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ০৯:৫৮
  • 1223 বার পঠিত
বরিশালে অতিরিক্ত দামে বেনসন ও গোল্ডলিফ বিক্রি, পুলিশের অভিযান

দি বরিশাল ডেস্ক।। বরিশালে নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে বেনসন, গোল্ডলিপ সিগারেট বিক্রয়ের অভিযোগে নগরীর কয়েকটি দোকানীকে সতর্ক করে কোতয়ালী মডেল থানার পুলিশ।

রবিবার ২১ জুন দুপুরে বরিশাল নগরীর লঞ্চঘাট,  রূপাতলী, চৌমাথা, জেলখানার মোড়, হাসপাতাল রোড, বিবির পুকুর পাড়সহ নগরীর কয়েকটি স্থানের দোকানীদের সতর্কবার্তা দেয়া হয়।

মূলত বাজেটের পর থেকে ভোক্তারা নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে সিগারেট বিক্রয়ের অভিযোগ করছিলেন। আর তাদের এই অভিযোগের ভিত্তিতে নগরীর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা ও সতর্কবার্তা দেয়া হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (গোল্ডলিফ ও বেনসন) সিগারেট কোম্পানির নির্ধারিত দামের থেকে প্রতি শলাকায় ১ টাকা বেশি করে বিক্রি করে আসছিলো কিছু অসাধু বিক্রেতারা। ভোক্তারা গত বাজেটের পর থেকে থানায় অভিযোগ করেন। আর এই অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির বরিশালের পরিবেশক মোঃ রিজভী জামাল জানান,  কিছু অসাধু ব্যবসায়ী বাজেটের আগে ও পরে সরকারও কোম্পানি নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেন। ভোক্তা যেন সঠিক দামে সিগারেট কিনতে পারেন সেদিকে কোম্পানি ও আমাদের দৃষ্টি রয়েছে। সঠিক দামি সিগারেট বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ।

বরিশালে পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। তারা আরও জানান এ ধরণের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493