বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
নিজস্ব প্রতিবেদক ॥ সুর্য উঠার সাথে সাথেই বরিশাল সিটি কর্পোরেশনের ১২ এবং ২৪ নং ওয়ার্ডে শুরু হবে ২১ দিন ব্যাপী ‘লকডাউন’
কর্মসূচি। করোনা ভাইরাস প্রতিরোধে এই কার্যক্রম
চলাকালীন সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের জরুরী প্রয়োজন ব্যতিরেকে যার যার ঘরে অবস্থান করার জন্য ইতিমধ্যে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।
ইতিমধ্যে ‘লকডাউন’ বাস্তবায়নে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সমন্বয়কের দ্বায়িত্বে রেখে
আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে করা হয়েছে জোন ভিক্তিক স্বেচ্ছাসেবক কমিটি।
এ বিষয়ে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিছুর রহমান বলেন,আমাদের ২৪ নং ওয়ার্ডকে ১৩ টি জোনে’ ভাগ করে ১৩ টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পিপিআই পরিহিত অবস্থায় ৩ শিফটে ২৪ ঘন্টা ‘লকডাউন’ বাস্তবায়নে তাদের দ্বায়িত্ব পালন করবে। কোন ব্যাক্তি এই ২১ দিন ঘর থেকে বের হতে পারবে না। শুধুমাত্র চিকিৎসা সেবায় নিয়োজিত নার্স,ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মিডিয়ায় কর্মরত ব্যাক্তিরা যথাযথ নিয়ম অনুসরন করে প্রবেশ এবং বাহির হতে পারবেন।
আনিছুর রহমান আরও বলেন, লকডাউন চলাকালীন সাধারণ জনগন যাতে কোন অসুবিধায় না পরে সে ব্যাপারে আমরা সচেষ্ট। জনগনের
ভোগান্তি লাঘবে বিশেষ পরিচয়পত্র বহনকারী ৮ টি সবজিবাহী ভ্যান প্রস্তুত থাকবে। তাছাড়া জরুরী প্রয়োজনে সেবা দেওয়ার উদ্দেশ্যে ওয়ার্ড আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে একটি কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। সেখানে ৩ শিফটে
তিনজন ব্যাক্তি দ্বায়িত্ব পালন করবেন। কন্ট্রোলরুমে দ্বায়িত্ব পালনকারী ব্যাক্তি ও তাদের মোবাইল নাম্বার হচ্ছে যথাক্রমে (১) রাসেল-০১৭৫২৩৫৪৩৩৪, (২)পারভেজ- ০১৭৩৮৭২২৬২৪(৩) কিরন-
০১৭১১২৬৫৯২৩। সব ধরনের ঔষধের দোকান নিষেধাজ্ঞার বাহিরে বাস্তবায়নে ওয়ার্ডবাসীর সহযোগিতা চান তিনি।
অপরদিকে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেনের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি ভোরের অঙ্গীকারকে জানান, লকডাউন বাস্তবায়নে আমাদের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাব।