বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত ছাদের মোল্লার মানসিক ভারসাম্যহীন কন্যা মাসুমা বেগম (৩৫) ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আজ সোমবার ঢুষখালী গ্রামের মৃত লালু মল্লিকের ছেলে মোঃ হাসেম মল্লিককে (৬২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন মাসুমা আক্তারের ৫ বছরের পিতৃপরিচয় হীন একটি পুত্র সন্তানও রয়েছে। এবারেও কী ঐ পাগলি পিতৃপরিচয় হীন আরেকটি সন্তান জন্ম দিবেন? নাকি প্রশাসন দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে পারবেন এবং জন্ম নিতে যাওয়া সন্তান তার বাবার পরিচয় পাবেন বলে জনমনে নানা প্রশ্ন?
বামনা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার জানান, প্রাথমিক তদন্তে আটক হাসেম মল্লিক ঘটনার সাথে জড়িত বলে সত্যতা পাওয়া গিয়েছে। সেহেতু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।