বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ আজ রাত ৮টার দিকে শেবাচিম হাসপতালের করোনা ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও রোগি ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে।
জানা গেছে এক রোগির স্বজন পানি গরম করার জন্য হিটার ব্যবহার করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসাকিটের ঘটনা ঘটে। এ ওয়ার্ডে ৯০জন রোগি ছিল। অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে রোগি ও তার স্বজনরা বাইরে বেরিয়ে আসে। সৃস্টি হয় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ছুটে আসে ফায়ার ব্রিগেট। ততক্ষণে হাসপতালের স্টাফরা আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার ব্রিগেটের সহকারী পরিচোলক ফারুক হোসেন সিকদার জানান, এ ইউনিটে পানি গরমের প্রথক কোন ব্যবস্থা না করলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।