বরিশাল সদর হাসপাতালে শিশুর ভাঙা হাত ব্যান্ডেজে ৪ হাজার টাকা দাবি!

  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ২৩:০৪
  • 793 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ২৩:০৪
  • 793 বার পঠিত
বরিশাল সদর হাসপাতালে শিশুর ভাঙা হাত ব্যান্ডেজে ৪ হাজার টাকা দাবি!

ক‌রোনা মহামা‌রি‌তে মৃতু্যর ভয় যেখা‌নে সবাই‌কে আত‌ঙ্কিত কর‌ছে, সেখা‌নে কি্ছু মানুষ এখনও দুনী‌তি ক‌রেই যা‌চ্ছে।অসুস্থ্য মানু‌ষের দুর্বলতার সু‌যোগ নি‌চ্ছে। ঘটনা‌টি আজ সোমাবা‌রের। বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে শিশু শর্মিলা আক্তারের ভাঙা হাত ব্যান্ডেজে চার হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। শর্মিলা নগরীর কাশীপুরের সৈয়দ হাওলাদারের কন্যা।

শর্মিলার বাবা সৈয়দ হাওলাদার বলেন, সোমবার (২২ জুন) সকালে মেয়েকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখান থেকে তাকে জরুরি মেডিক্যাল কর্মকর্তার কাছে পাঠানো হয়। মেডিক্যাল কর্মকর্তা শিশুটির ভাঙা হাত এক্সরে করতে দেন। এক্সরে রিপোর্ট নিয়ে ফের ওই মেডিক্যাল কর্মকর্তার কাছে গেলে তিনি অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠান। পরে অর্থোপেডিক ডাক্তারের এক সহযোগী ভাঙা হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য চার হাজার টাকা দাবি করেন।

পরে ফের জরুরি বিভাগে এলে সেখানকার কর্তব্যরতরা জানান, হাসপাতালে সরকারিভাবে গজ-ব্যান্ডেজসহ অন্যান্য সামগ্রীর সরবরাহ নেই। এগুলো কিনতে চার হাজার টাকার মতো লাগবে। পরে এক ছাত্রলীগ নেতাকে দিয়ে ফোন করিয়েও কোনও ফল পাননি বলে জানান তিনি।

সৈয়দ হাওলাদার বলেন, পরে আবার অর্থোপেডিক চিকিৎকের কাছে যাই। তখন সেখানকার এক জুনিয়র অর্থোপেডিক চিকিৎসক (ডা. চঞ্চল) ওই শিশুটির ভাঙা হাত ব্যান্ডেজ করে দেন। এর আগে ওই ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ৩৩০ টাকার গজ-ব্যান্ডেজসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বাইরে থেকে কিনে আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিনিময়ে একটি পয়সাও নেওয়া যাবে না। এটা পুরোপুরি অনৈতিক। আমি চাইছিলাম এমন অভিযোগ আসুক। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সুত্র: বাংলা ট্রি‌বিউন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493