বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
লকডাউন হবে। সিদ্ধান্ত ৭ দিন আগের। কবে হবে তা কেউ জানে না। শনিবার সিদ্ধান্ত এলো মঙ্গলবার থেকে দুটি ওয়ার্ডে লক ডাউন। সে মতে সোমবার দিনভর মাইকিং হল। মানুষজন তাদের সাধ্যমত নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে রাখল। কেউবা জীবিকার টানে অন্য ওয়ার্ডে আশ্রয় নিল। তারপরও মোটামুটি সবাই প্রস্তুত মঙ্গলবার লকডাউন হচ্ছে। রাত ১১ টায় ১২নং ওয়ার্ড কাউন্সিলর তার ফেইস বুক্স্টোটাস দিলেন, লকডাউন স্থগিত। বিসিসি থেকে কোন চিঠি ইসু্য হলো না, প্রশাসনও নিশ্চুপ। লকডাউন নিয়ে পর্দার আড়ালে কি হচ্ছে সেটাই এখন নগরজুড়ে গুঞ্জন।