বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানের সন্তান সাংবাদিক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দৌলতখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন, জাতীয় সাংবাদিক সংস্থার দৌলতখান শাখার সভাপতি গজনবী হাওলাদার ,ভোলা সিটিজেন ফোরাম এর দৌলতখান শাখার সিনিয়র সহ সভাপতি এম এ মান্নান সহ দৌলতখানের সাংবাদিক বৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।
এ সময় বক্তারা বলেন, একজন পেশাদার ও প্রতিষ্ঠিত সাংবাদিক এবং সংগঠকের বিরুদ্ধে এমন অপপ্রচার গনমাধ্যমের জন্য অশনি শংকেত । পত্রিকা কর্তৃপক্ষ ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তোলবে বলে হুশিয়ারি দেন।