করোনার উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ১৩:৪৫
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ১৩:৪৫
  • 774 বার পঠিত
করোনার উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান (৫৩) মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বুধবার (২৪ জুন) সকাল ৯টার দিকে তাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, এএসআই হাবিবুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ জুন বরিশাল পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ১৭ জুন তাকে সেখানে ভর্তি করা হয়। এরপর থেকে হাবিবুর রহমান রাজারবাগ পুলিশ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি’র মত সংক্রামক ব্যাধিতে ভুগছিলেন। এর মধ্যে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সন্ধ্যায় মৃত্যু হয়।

খায়রুল আলম আরও জানান, বুধবার ভোরে হাবিবুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে পৌঁছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টার দিকে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493