পরকিয়া প্রেমে বাধা দেয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করল স্বামী

  • আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ২০:২১
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ২০:২১
  • 745 বার পঠিত
পরকিয়া প্রেমে বাধা দেয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করল স্বামী

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের টেকের বাজার ইসরাত জাহান ইশা দুই সন্তানের জননী কে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত ১১ জুন বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে ইসরাত জাহান ইমা স্বামী মহসিন রেজা ও ২ বছরের পুত্র সন্তান আবিরকে নিয়ে নিজ বাসভবনে তিন তলায় বাসায় ছিলেন। ওই সময় স্বামীর পরকিয়া নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে মারধর করে এক পর্যায়ে রুমের মধ্যে আগুন, স্বামী সন্তান বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা যান গৃহিণী ইসরাত জাহান ইমা। তার মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন।
সরেজমিনে গিয়ে জানা যায় খুন্না গোবিন্দপুর গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর পুত্র মহসিন রেজা হরিনাথপুর ইউনিয়ন এর শফিকুল ইসলামের কন্যা ইসরাত জাহান ইমা কে বিয়ে করে । মহাসিন রেজা ও তার বাবা টেকের বাজারের প্রতিষ্ঠিত মুদি ব্যবসায়ী। মহসিন রেজা প্রায় ১ বছর যাবত পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠে। এ নিয়ে সংসারে সৃষ্টি হয় অশান্তির আগুন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকত।
প্রতিবেশিদের মতে রুমের মধ্যে যদি আগুন লাগে তাহলে রুমের সবকিছু পুড়ে যাবে সেখানে শুধু মহসিন এর স্ত্রী শতভাগ পুড়ে শেষ হলো। সন্তান আবির ও স্বামী মহসিন এর কিছুই হলো না। এমনকি তিনতলার অনেকের ডাক চিৎকার শুনে নীচতলার ব্যবসায়ীরা উপরে উঠতে চাইলে মহসিন তাদেরকে বাসায় ঢুকতে দেয়নি বলেও তারা অভিযোগ করেন। বাসায় বেশিরভাগই রান্না করতো গ্যাস দিয়ে কিন্তু সেখানে মৃতদেহ থেকে গন্ধ আসে কেরোসিনের। মৃত্যুর খবর শুনে অনেকেই ঘরে গিয়ে দেখে গ্যাস এর চুলা দেখা যায়নি রুমের মধ্যে। সন্দেহ সৃষ্টি হয়েছে মহসিন পরিকল্পিত ভাবেই তার স্ত্রীকে হত্যা করেছে।
মৃত্যুর আগে নিহত ইসরাত জাহান ইমা তার মা ইয়াসমিন বেগম ও তার চাচাতো ভাই আসাদুল্লাহ এর নিকট জানিয়ে গেছেন যে, তার স্বামী তাকে দুই হাতে বেঁধে কেরোসিন দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দিয়ে আমার ছেলেও স্বামী রুম থেকে বের হয়ে যায়।
এ ঘটনায় ২১ জুন নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মহসিন রেজা, তার বড় ভাই মোস্তফা, বাবা দেলোয়ার হোসেন বেপারী ও পরকীয়ায় জড়িয়ে পড়া সেই নারী শাহনাজ বেগমকে আসামি করে হিজলা থানায় একটি মামলা দায়ের করে ।
হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493