বাসদের ঘন্টাব্যাপি সড়ক অবরোধ/ হরতালের হুমক‌ি

  • আপডেট টাইম : জুন ২৫ ২০২০, ১৪:২৩
  • 868 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৫ ২০২০, ১৪:২৩
  • 868 বার পঠিত
বাসদের ঘন্টাব্যাপি সড়ক অবরোধ/ হরতালের হুমক‌ি

শামীম আহমেদ \

বিনা পরীক্ষায়,বিনা অক্সিজেনে,বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না এই দাবীসহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে নগরের প্রাণকেন্দ্র সদররোডে এক ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি। ক‌রোনা মহামা‌রির ম‌ধ্যে দে‌শে সম্ভবত এটাই কোন রাজ‌নৈ‌তিক দ‌লের বড় কর্মসূচী।

আজ বৃহস্পতিবার (২৫ই) জুন সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যপি নগরের প্রাণকেন্দ্র জনবহুল সড়ক সদররোডের সড়ক পথ দুই প্রান্ত বন্ধ করে অবরোধ কর্মসূচির সা‌থে সমাবেশ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচি পালন কালে বরিশাল বাসদ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী প্রশাসনের সকল দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আজকের এই সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে বরিশালবাসীর দাবীগুলো দ্রুত পুরণ করা না হলে আগামীতে হরতাল পালন সহ কঠোর কর্মসূচি দেয়া হ‌বে।

জেলা বাসদ আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসদ বরিশাল বরিশাল মহানগর সাধারন সম্পাদক আসাদুল হক মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার। এসময় আরো বক্তব্য রাখেন বাসদ শ্রমীক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম,জোহরা রেখা,বরিশাল বে-সরকারী শিল্প প্রতিষ্ঠান সোনার গঁাও টেক্সটাইল মিল শ্রমীক নেতা নুরুল হক প্রমুখ।

বাসদ বরিশাল জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, দেশের ৮টি বিভাগের মধ্যে করোনা চিকিৎসায় বরিশাল রয়েছে সর্ব নিম্নস্থানে।

যেখা‌নে ঢাকায় করোনা পরিক্ষার জন্য ল্যাব ৩৮টি,চট্রগ্রামে ৯টি,সদ্যোজাত বিভাগ রংপুর- ময়মনসিংহে ২টি। বরিশাল বিভাগের ৬ জেলার কোটি মানুষের চিকিৎসা ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরিক্ষার জন্য পিসিআর ল্যাব মাত্র ১টি।

দক্ষ টেকনোলজিস্ট না থাকার কারনে নমুনা পরীক্ষা করাতে গিয়ে রোগীরা হচ্ছেন চরম হেনস্থার শিকার।

অবরোধ কর্মসূচি পালন শেষে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493