বরিশাল ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বরিশালের বিশিষ্ট সাংবাদিকজাতীয় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মাতা আরতি চ্যাটার্জীর মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আজ সকালে বরিশাল মহা শ্মশানে তার সৎকার করা হবে।