বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দক্ষিণের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক এম সালাউদ্দিনের পিতা ইউসুফ মিয়া গতকাল সকাল সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা গতকাল আসর বাদ বগুড়া রোড চৈতন্য স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। তিনি ৩ পুত্রসহ আত্মিয়স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সালাউদ্দিনের পিতার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।