বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করেই বরিশালে পিয়াজের দাম সর্বনিম্ন পর্যায়ে। গতকাল ভ্যান গাড়িতে এক কেজি পিয়াজের মূল্য ছিল ২০টাকা। তবে ভাল মানের পিয়াজ বিক্রি হয়েছে ২৮/৩০টাকায়। কোরবানীকে সামনে রেখে পিয়াজ আমদানী বৃদ্ধি পায়া এবং বিরূপ আবহাওয়ার কারণে পিয়াজের দাম কমে গেছে বলে জাসা গেছে।
কোরবানির ঈদে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বাড়বে। এ বিষয়টি মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা এরই মধ্যে ভারত থেকে পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছেন। ফলে হঠাৎ করেই স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। সেই তুলনায় বাড়েনি পণ্যটির বেচাকেনা। এ পরিস্থিতিতে প্রভাব পড়েছে পেঁয়াজের দামে। বাড়তি সরবরাহের জের ধরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে কমতে কেজিপ্রতি সাড়ে ১৪ টাকায় নেমে এসেছে। অপর দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বেচাকেনা না থাকা, অন্যদিকে দরপতনের জের ধরে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় আমদানিকারকরা।
বরিশালে গতকাল ভ্যান গাড়িতে করে খুচরা বিক্রেতারা ২০টাকা দরে পিয়াজ বিক্রি করেছে। অনেকেই দাম শুনে কয়েক কেজি পিয়াজ কিনেছেন। এভাকে নগর জুরে গতকাল পিয়াজ কিনদে দেখা গেছে মধ্য ও নিমআনবিত্তদের। তবে আজ বিকাল থেকে বরিশালের বাজারে আবার পিয়াজের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। ব্যবসায়ী এনায়েত হোসেন জানান, বিকাল বেলা পাইকারী ২৩টাকা দরে বিক্রি হচ্ছে। এ কারণে ভাল মানের পিয়াজ খুচরা বাজরে ২৮-৩০টাকায় বিক্রি হবে। ভ্যান গাড়িতে যে পিয়াজ বিক্রি হচ্ছে সেগুলো বৃষ্টির পানিতে ভেজা। পচে গেছে অনেক পিয়াজ। এ কারণেই আজ কম দামে বিক্রি হয়েছে। তবে আগামীকাল থেকে পিয়াজের দাম কিছুটা বাড়বে বলে তিনি জানান।