বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ শেষ পর্যন্ত বাঁচানো গেল না বরিশালের সবার চির পরিচিত মূখ তপা ওরফে তপা পাগলকে। পাগল হলেও সে বরিশালবাসীর মনে জায়গা করে নিয়েছিল। তার মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে এসেছে। বরিশাল শ্মশানে তাকে দাহের সময় অনেকেই ছুটে গিয়েছিলেন।
বেশ কয়েকদিন গুরুতর অসুস্থ্য হয়ে রাস্তার ধারে পড়ে ছিলেন বৃদ্ধ তপা। সোসাল মিডিয়ায় এ নিয়ে লেখালেখি হলে সমাজ কল্যান অধিদপ্তর ১৫জুন তাকে সদর হাসপতালে ভর্তি করে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। গতকাল সকাল ৯টায় তিনি পরলোকগমন করেন।
তপা বরিশালে ছিল অতি পরিচিত মূখ। সদর রোড যারা নিয়মিত আসা যাওয়া করতেন তারা দেখতেন ছিন্ন বিচ্ছন্ন পোষাকের মানুষটি রাস্তার একধারে চুপচ্প বসে আসে। কখনও কখনও বিড় বিড় করে কিছু বলছে। কেউ এগিয়ে এসে টাকা বা খাবার দিত। চুপচাপ থেয়ে নিত সে। তবে তার একটা বড় গুন ছিল, নিয়মিত রাস্তার ধঅরে বসে খবরের কাগজ পড়ত। টাউন হলে বিভিণœ সামাজিক অনুষ্ঠানের এক কোণে দেখা যেত তপাকে। মানসিক রোগি হলেও কখনও কারো ক্ষতি বা কটু কথা বলেছে এমন উদাহরণ নেই। তার বয়স কত তা কারো ধারনা না থাকলেও আজকে যারা ৫০উর্ধ নাগরিক তারাও ছোট থাকতে তপাকে সদর রোডের এক কোণে বসে থাকতে দেখেছে। দেখেছে খবরের কাগজ পড়তে। অতি শান্ত প্রকৃতির তপা তাই ছিল সবার কাছে প্রিয় তপা পাগলা। গতকাল তার মৃত্যুতে সামাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন।